ঢাকা, শনিবার:
জাতীয় সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার রাতে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন:
"প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন। সামনে নির্বাচন, আমরা চাই বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেশ গড়ার কাজে সবাই অবদান রাখুন।"
এর আগে বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান ডা. শফিকুর রহমান।
মঞ্চে থাকা অন্য নেতারা তৎক্ষণাৎ তাকে ধরে তোলেন। মিনিটখানেক অপেক্ষার পর তিনি আবার বক্তব্য শুরু করেন, তবে কিছুক্ষণের মধ্যেই আবারও শরীর অসুস্থ হয়ে পড়ে।
এরপর তিনি পা মেলে বসে বক্তব্য চালিয়ে যান। এ সময় মঞ্চেই তার পাশে দাঁড়িয়ে ছিলেন চিকিৎসকরা।
জামায়াত আমির বর্তমানে ইবনে সিনা হাসপাতালে পর্যবেক্ষণে আছেন বলে জানা গেছে। তার স্বাস্থ্য সম্পর্কে আরও জানতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল উদ্বেগ প্রকাশ করেছে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |